ট্রেনে কাটা পড়ে ছেলেসহ বাবা-মা নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
টাঙ্গাইলে মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে বাবা, মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির আরেক ছেলেও।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বামী আজগর আলী (৩৫), তার স্ত্রী সারামণি (২৫) ও তাদের ছেলে আব্দুর রহমান আইয়ান (০৩)।
এ ঘটনায় আহত হয়েছে ওই দম্পতির অপর ছেলে আব্দুল্লাহ (৫)।
হতাহতরা জেলার বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি তারা সদর উপজেলার করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, সারামণি ও আজগর আলী তাদের দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে কোদালিয়া থেকে করটিয়া ফিরছিলেন। সদর উপজেলার হাতিলা রেলক্রসিং পাড় হওয়ার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলেই সারামণি ও তার ছোট ছেলে আব্দুর রহমান আইয়ান মারা যান। এসময় আহত হন আজগর আলী ও তার বড় ছেলে আব্দুল্লাহ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব পাল চৌধুরী বলেন, হাসপাতালে দুজনকে আনা হয়েছিল। এদের মধ্যে আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তিনি মারা যান। আর অপর এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বলেন, এ ঘটনার পরপরই লাশ তাদের স্বজনরা নিয়ে যায়।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



