ঠাকুরগাঁওয়ের নীলগাইটি বঙ্গবন্ধু সাফারি পার্কে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
ঠাকুরগাঁওয়ে ধরা পড়া বিলুপ্তপ্রায় নীলগাই
ঠাকুরগাঁওয়ে ধরা পড়া বিলুপ্তপ্রায় নীলগাইটিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সেখানে প্রাণীটিকে কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজ শনিবার নীলগাইটিকে সাফারি পার্কে আনা হয়। এর আগে গত সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা গ্রামে নীলগাইটি ধরা পড়ে।
স্থানীয় মানুষের ধারণা, ভারত থেকে সীমান্ত পেরিয়ে নীলগাইটি প্রথমে শালডাঙ্গা গ্রামে অবস্থান করে। এরপর গ্রামবাসীর তাড়া খেয়ে এটি পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা গ্রামের দিকে চলে যায়। পরে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেটিকে উদ্ধার করেন।
নীলগাইটিকে উদ্ধারের পর সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় অস্থায়ীভাবে সেটিকে দিনাজপুরের রামসাগর চিড়িয়াখানায় রাখে। এরপর বন বিভাগ প্রাণীটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বৃহস্পতিবার পার্কের প্রশিক্ষিত একটি দল দিনাজপুরে পাঠানো হয়। ওই দলের সদস্যরা প্রাণীর শারীরিক অবস্থা বিবেচনা করে সাফারি পার্কে নিয়ে আসার বিষয়ে মত দেয়। পরে বিশেষ পরিবহনের মাধ্যমে নীলগাইটিকে নিয়ে আসা হয়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, স্ত্রী নীলগাইটিকে উদ্ধারের সময় শরীরের বিভিন্ন অংশে ছোটখাটো আঘাত লেগেছে। এতে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। রামসাগর চিড়িয়াখানায় অবস্থানকালীন প্রাণীটি বেশ ভীতসন্ত্রস্ত ছিল। তবে আজ ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হলে এটি উৎফুল্লভাবেই বন্য প্রাণী কোয়ারেন্টিনে প্রবেশ করে। সেখানে ঘোরাফেরাও করেছে।
পার্ক কর্তৃপক্ষ আরও জানায়, যে কোনো বন্য প্রাণী পার্কে আনা হলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। এখানে রেখে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এরপর প্রয়োজন হলে কোয়ারেন্টিন সময় বৃদ্ধি করা হয়। পর্যবেক্ষণ শেষ হলে কোয়ারেন্টিন থেকে প্রাণীগুলো নির্দিষ্ট বেষ্টনীতে রাখা হয়।
নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্য প্রাণী। একসময় বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় এই নীলগাইয়ের দেখা পাওয়া যেত। ‘গাই’ হিসেবে পরিচিত হলেও নীলগাই গরুশ্রেণির নয়; বরং এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণজাতীয় প্রাণী। নীলগাইয়ের গড় আয়ু সাধারণত ২১ বছর।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, এর আগে সাফারি পার্কে নীলগাই বেশ কয়েকবার বাচ্চা জন্ম দিয়েছে। নতুন আনা নীলগাইটিসহ এখন এই দলের সদস্যসংখ্যা ৯। এগুলোর মধ্যে সাতটি পুরুষ ও দুটি স্ত্রী। এদের থেকে আরও বাচ্চা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। নতুন আসা নীলগাইটিকে কোয়ারেন্টিন পর্যায় শেষ হলে অন্য বেষ্টনীতে রাখা হবে।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








