ডিম-সবজির চিতই পিঠা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৬ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সন্ধ্যার নাস্তায় কী বানানো যায় তা নিয়ে কখনো কখনো খুব চিন্তায় পড়তে হয়। তবে শীতের দিনে এ চিন্তাটার সমাধানও করা যায় সহজে। কারণ শীতের সন্ধ্যায় নাস্তা হিসেবে ভাজা পোড়া অথবা পিঠা কিন্তু বেশ জমে যায়। আর পিঠা যদি হয় ডিম সবজির চিতই পিঠা তাহলেতো আর চিন্তা নেই। এই পিঠায় ডিম-সবজি থাকায় এ খাবারের ভিটামিন নিয়ে ভাবতে হবে না মায়েদের। বাড়ির সকলেই অনেক পছন্দ করবে এই ডিম-সবজির চিতই পিঠা ।
যা যা লাগবে-
আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ৪টি, বরবটি কুঁচি করা ১ কাপ, গাজর কুঁচি করা ১ কাপ, কাঁচা মরিচ কুঁচি করা ২চা চামচ (যেমন ঝাল খান), পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুঁচি ১ চা চামচ, পানি পরিমাণ মতো।
যেভাবে তৈরি করতে হবে-
একটি বাটিতে আতপ চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে তাতে সামান্য পানি দিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন।
ভেজানো চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে ৪টি ডিম ভেঙে মিশিয়ে নিন। ডিমগুলো ভালো করে ফেটে নিন যেন গুটি গুটি না থাকে এবং ভেজানো চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়।
তারপর এর মধ্যে একে একে বরবটি, গাজর কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদাবাটা, রসুনবাটা, ধনেপাতা কুঁচি, পুদিনাপাতা কুঁচি, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিন।
চুলায় মাটির পাতিল অথবা লোহার তাওয়া (চিতই পিঠার খোদাই করা থাকে এই তাওয়াতে) গরম হতে দিন। গরম হয়ে এলে একটি কাপড়ে তেল লাগিয়ে তা দিয়ে পাতিলে বা তাওয়ায় তেল মাখিয়ে নিন।
এবার ১টি চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিন এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এসময় চুলার আঁচ মৃদু থেকে একটু বেশি থাকবে। এভাবেই একটি একটি করে বানিয়ে নিন পিঠাগুলো।
এই পিঠাগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। তবে টক জাতীয় কোন চাটনি, ভর্তা অথবা সস এর স্বাদকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এই পিঠা বাসায় তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার ডিম সবজির চিতই পিঠা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







