ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ৫০ শতাংশ রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১১০ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৫০ শতাংশ রোগীই দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত হওয়ায় জটিলতা বাড়ছে। গত ২২ বছরের মধ্যে এবারই ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি বলে তথ্যে উঠে এসেছে।
হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীরে ব্যাথা ও জ্বর নিয়ে ভর্তি হন। প্লাটিলেট কমে যাচ্ছে এমনটা দেখা গেছে। রক্ত পরীক্ষায় জানা গেল, এর আগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
রাজধানীর ডিএনসিসি হাসপাতালে মুক্তা আক্তার নামের এক রোগী ভর্তি হন তিনদিন আগে। শরীরে ব্যথা ও তীব্র জ্বর নিয়ে ভর্তি হন তিনি। রক্ত পরীক্ষায় দেখা গেছে, আগেও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তিনি।
এবছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১১০ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৫০ শতাংশ রোগী দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্তসহ অর্ধেকই ডেন থ্রি এবং বাকি অর্ধেক ডেঙ্গুর একাধিক ধরনে আক্রান্ত হয়েছেন।
বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী বলেন, আগেরবার যে ধরনে আক্রান্ত হয়েছেন এবার যদি ভিন্ন ধরনে আক্রান্ত হন উনার সিবিআর ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমরাও এসব রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। যারা আইজি-এম, আইজি-জি দুটোই পজিটিভ থাকে, তাদের ক্ষেত্রে একটু আলাদা সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্য অধিদ্প্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর বলেন, রোগীর ব্লাড পেসারের দিকে বেশি মনোযোগ দেয়া উচিত। কারণ ব্লাড পেসার ঠিক থাকলে অন্য কারণগুলো খুব একটা সমস্যা সৃষ্টি করতে পারে না।
উল্লেখ্য, ২০১৯ সালে মহামারি আকার নেয় ডেঙ্গু। আক্রান্ত হয় এক লাখের বেশি। মারা যায় ১৭৯ জন। তবে, এবার রোগীর সংখ্যা ৪৫ হাজার হওয়ার আগেই ছাড়িয়ে গেছে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ২০১৯ এর তুলনায় এ বছর মৃত্যুহার দ্বিগুণ।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল



