ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।
লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।
এদিকে, জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি সাতজন অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ জুলাই (বুধবার) পর্যন্ত ডেঙ্গুতে ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
রুমা বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







