ঢাকা বোর্ডের ৭২ এসএসসি পরীক্ষার্থীর ফল বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৭২ শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। এ ছাড়া, এক পরীক্ষার্থী দুই বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন না। গত ১০ অক্টোবর শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ‘ক’ শ্রেণিভুক্ত অপরাধ করায় ৭২ শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। আর ‘গ’ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হওয়া এক শিক্ষার্থীর পরীক্ষা দুই বছরের জন্য বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত ছাত্র/ছাত্রীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা, নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনা এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তির সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৫ শতাংশ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

