ঢাকা মহানগর জজ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের দ্রুত প্রথমে ন্যাশনাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।
আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট কাউসার। তিনি বলেন, ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশংকাজনক। তবে নিহতের খবর তিনি পাননি।
আদালত সূত্র জানায়, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।
ফায়ার সদরদফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কয়েকজন আহত আছেন বলে আমরা জানাতে পেরেছি।
ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ৮জন আহত হয়।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











