ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:২৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা এলাকায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রেললাইনে গাছ পড়ে ঢাকার সঙ্গে সঙ্গে ডাউন লাইনে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানে চট্টগ্রামগামী ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালসীমা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলায় কালিসীমা এলাকায় রেললাইনের ওপর একটি গাছ পড়ে যায়। এতে চট্টগ্রামগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে স্টপেজ দিতে হয়েছে।

তিনি জানান, রেলের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। গাছ রেললাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে।