ঢাকার হারানো ৪৪ জলাধার ফিরিয়ে আনার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকায় দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত উন্নয়ন আর অব্যাহত দখল-দূষণে হারিয়ে যাচ্ছে পুরোনো জলাধার। এ পরিস্থিতিতে হারিয়ে যাওয়া জলাধারগুলো পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
গতকাল শনিবার কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এটি এখন পর্যন্ত দেশের অন্যতম বড় পুকুর সংরক্ষণ প্রকল্প।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলাশয় জাতীয় সম্পদ। এগুলো শুধু প্রাচীন ঐতিহ্য নয়, নগর বাঁচানোর শেষ ভরসা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে, শহর গরম হচ্ছে, বন্যা ও জলাবদ্ধতা তীব্র হচ্ছে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ছাড়া এসব সংকট সামাল দেওয়া যাবে না।
তিনি বলেন, সরকারি খতিয়ানে ঢাকা জেলায় ১১৩টি খাস পুকুরের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে বেশির ভাগই বহু বছর ধরে অব্যবহৃত। অনেকগুলো দখল হয়ে গেছে। কিছু পুরোপুরি শুকিয়ে গেছে। প্রথম ধাপে ৪৪টি পুকুর সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে।
সংস্কার পরিকল্পনায় রয়েছে– সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ, পুনর্খনন, পাড় শক্তকরণ, ঘাট নির্মাণ, ওয়াকওয়ে-বেঞ্চ স্থাপন, বৃক্ষরোপণ এবং নান্দনিক পরিবেশ তৈরির কাজ। ফলে বর্ষায় পানি সংরক্ষণ বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং নগরবাসী পাবেন পরিবেশবান্ধব উন্মুক্ত বিনোদনস্থল।
পলিথিন দূষণের ভয়াবহতার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, ঢাকার নদী, খাল, পুকুর প্রায় সবই পলিথিনে ভরা। এটা শুধু পরিবেশের ক্ষতি করছে না– সেগুলোর জলধারণ ক্ষমতাও নষ্ট করছে। এ বিপদ ঠেকাতে জনসচেতনতা বাড়াতে হবে।
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, খতিয়ানভুক্ত ১১৩টি খাস পুকুরের মধ্যে মাত্র ১৫টি ইজারার আওতায় আছে। বাকি ৯৮টি পুকুরের বেশির ভাগই ব্যবহার অযোগ্য, ময়লা, কচুরিপানায় ভর্তি। এসব জলাধারেরই সংস্কার করা হচ্ছে।
কেরানীগঞ্জে উদ্বোধনের মাধ্যমে নবাবগঞ্জের ছয়টি, দোহারের চারটি, কেরানীগঞ্জের ছয়টি, সাভারের চারটি, আশুলিয়ার ১০টি, আমিনবাজারের দুটি, তেজগাঁওয়ের একটি এবং ধামরাইয়ের ১১টি পুকুরে খননকাজ একসঙ্গে শুরু হয়েছে। জেলা প্রশাসক বলেন, এসব পুকুরে প্রায় দুই লাখ ঘনমিটার মাটি খনন করার পরিকল্পনা রয়েছে।
১৬টি ঘাট নির্মাণ, ৯০টি বসার বেঞ্চ স্থাপন, বৃক্ষরোপণ এবং ২৫টি পুকুরের পাড়ে সোলার প্যানেল বসানো হবে।
তানভীর আহমেদ বলেন, পুকুর শুধু পানি জমার জায়গা নয়–এগুলো জীববৈচিত্র্যের আশ্রয়, বৃষ্টির পানি ধরে রাখার প্রাকৃতিক ব্যবস্থা, শহরের তাপ কমানোর আবরণ। এগুলো ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা অত্যাবশ্যক বলে উল্লেখ করে তিনি আরও বলেন, পুকুর সংস্কার শেষ হলেই কাজ শেষ নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দখল প্রতিরোধ এবং সচেতন ব্যবস্থাপনা ছাড়া এগুলো টিকবে না।
প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ধাপ সফল হলে বাকি ৬৯টি খাস পুকুরও পর্যায়ক্রমে পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










