ঢাকায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বিতর্কিত ইনস্ট্রাক্টরদের অপসারণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর মেয়াদী করাসহ ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
এতে কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণিসহ বেশকিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দাবি পূরণে বেলা ১২টার দিকে 'কারিগরি ছাত্র আন্দোলন'র ব্যানারে একদল শিক্ষার্থী সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে। কর্তৃপক্ষের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
"আমরা আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছি। এখন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও একইভাবে সংস্কার করা প্রয়োজন। সেজন্যই আমরা পথে নেমেছি," বিবিসি বাংলাকে বলেছেন এক শিক্ষার্থী।
এদিকে, অবরোধের মুখে সাতরাস্তয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও।
বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানী, হাতিরঝিল, মগবাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।
অনেক যাত্রী জানিয়েছেন যে, তারা দুই তিন ঘণ্টা ধরে সড়কে আটকে রয়েছেন।
"দুই ঘণ্টারও বেশি সময় ধরে বসে আছি। গাড়ি একদমই নড়ে না," বলেন হাবিবুল ইসলাম নামের এক বাসযাত্রী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
• ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।
• উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
• কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।
• কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
• ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






