ঢাকায় লাফিয়ে বাড়ছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
রাজধানীর কাঁচাবাজারগুলোতে লাফিয়ে বাড়ছে সবজির দাম। মোহাম্মদপুরে কৃষি মার্কেট কাঁচাবাজারে এক কেজি কাঁচা মরিচের দাম উঠেছে ১৬০ টাকা। বিক্রেতা মো. সাইদুল জানালেন, এক সপ্তাহ আগেও এই কাঁচা মরিচ ছিল ৬০ টাকা। হঠাৎ লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যায়।
মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের এখন আড়াই শ গ্রাম কাঁচা মরিচে ১৫ টাকার বদলে ৪০ টাকা ব্যয় করতে হচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দাম। কিছুদিন আগেও যে সবজি ৩০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে ৫০ টাকা লাগছে।
এদিকে কারওয়ান বাজারে রসুনের দাম আরও বেড়েছে। বাড়তির দিকে দারুচিনি ও এলাচির দামও। আদা ও ডিম আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে। অবশ্য কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। সব মিলিয়ে সংসারে খরচের চাপ বেড়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেট ছাড়াও পশ্চিম আগারগাঁও, কাজীপাড়া, পশ্চিম রাজাবাজার ও কারওয়ান বাজার ঘুরেও সবজির মূল্যবৃদ্ধির চিত্র দেখা যায়। পশ্চিম আগারগাঁওয়ের সবজি বিক্রেতা জয়নাল আবেদীন তাঁর দোকানে দুটি সবজি দেখান, যার কেজি ৫০ টাকার নিচে; কাঁচা পেঁপে ৪০ টাকা ও কুমড়া ৩০ টাকা। তিনি বলেন, বেশির ভাগ সবজি এখন ৬০ টাকা কেজি। বেশি দামের মধ্যে রয়েছে বেগুন ৮০ টাকা, টমেটো ১২০।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে সাইদুলের দোকানে এক কেজি দেশি শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছিল। তিনি বলেন, এক সপ্তাহ আগেও ৫০ টাকা ছিল। সে হিসাবে দাম এখন দ্বিগুণ। হঠাৎ সবজির বাজার এত চড়া কেন, জানতে চাইলে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে।
কৃষি মার্কেটে পদ্মা ব্রয়লার হাউসে এক ডজন (১২টি) ফার্মের মুরগির ডিম ১১৫ টাকা, এক কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা এবং লেয়ার মুরগি ২২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। একই বাজারে চীনা রসুন ১৬০ টাকা, দেশি রসুন ১৩০ টাকা, চীনা আদা ১৪০ টাকা, থাইল্যান্ডের আদা ১৬০ টাকা, দেশি পেঁয়াজ ৪৫ টাকা ও ভারতীয় বড় পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
কোনো কিছুর দাম কমা-বাড়ার প্রথম প্রভাব পড়ে কারওয়ান বাজারে। সেখানে কয়েকটি দোকানে চীনা রসুন ১৭০-১৮০ টাকা দাম চাইতে দেখা যায়, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২০ টাকা বেশি। জানতে চাইলে রসুন আমদানিকারক আবদুল মাজেদ বলেন, তিন-চার দিন আগে পাইকারি বাজারে রসুনের দর কেজিপ্রতি ১৫৫ টাকায় উঠেছিল। গতকাল তা ১৪৭ টাকায় নেমেছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





