ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২:৩৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU ALS, ‘বিজ্ঞান ইউনিট’ এর জন্য DU SCI, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS এবং ‘চারুকলা ইউনিট’ এর জন্য DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ১ মার্চ , ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়।