তানজানিয়ায় জন্মদিন কাটালেন মালালা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১২ জুলাই ২০২৫ শনিবার
মেয়েদের শিক্ষা নিয়ে তানজানিয়ায় জন্মদিন কাটালেন মালালা তানজানিয়ায় মালালা। ছবি: ইনস্টাগ্রাম
তানজানিয়ায় নিজের ২৮তম জন্মদিন উদযাপন করছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। সে দেশে তিনি মেয়েদের শিক্ষা গ্রহণের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়া মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এটি মালালার তানজানিয়ায় প্রথম সফর, যেখানে তিনি স্থানীয় শিক্ষা কর্মী এবং মালালা ফান্ডের অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন। সফরের মাধ্যমে তিনি তানজানিয়ায় মেয়েদের মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো কাছ থেকে জানার চেষ্টা করছেন।
আজ শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর মালালা ফান্ডের পূর্ব আফ্রিকায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার প্রসারে অবিচল প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরের সময় মালালা স্থানীয় শিক্ষা নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছেন, নিজের অভিজ্ঞতা, নীতিগত অগ্রাধিকার এবং শিক্ষার গুরুত্ব নিয়ে ভাবনার কথা শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে মালালা এই সফরের আনন্দ ও অনুপ্রেরণার কথা তুলে ধরেছেন। তিনি পাকিস্তানে তার শৈশবের স্মৃতিচারণ করে লিখেছেন, কীভাবে শ্রেণিকক্ষ ছিল তার জন্য আশ্রয়স্থল এবং কীভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া তাকে এবং তার বন্ধুদের তাদের অধিকার ফিরে পেতে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল।
তানজানিয়ার মেয়েদের সঙ্গে শ্রেণিকক্ষে ফিরে গিয়ে সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছে এবং এই লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করিয়েছে।
মালালা লিখেছেন, ‘পাকিস্তানে বড় হওয়ার সময় শ্রেণিকক্ষ ছিল আমার প্রিয় জায়গা। শিক্ষা আমাকে আশা দিয়েছিল। যখন সেই অধিকার কেড়ে নেওয়া হয়, তখন আমার বন্ধুরা ও আমি তা ফিরে পেতে আওয়াজ তুলেছিলাম। আজ আমি শ্রেণিকক্ষে তানজানিয়ার মেয়েদের সঙ্গে ছিলাম, যারা আমাকে সেই স্কুল জীবনের কথা মনে করিয়ে দিয়েছে এবং কেন এই লড়াই এখনো গুরুত্বপূর্ণ, তা মনে করিয়ে দিয়েছে।’
সফরের অংশ হিসেবে মালালা এমন একটি স্কুল পরিদর্শন করেছেন, যা একটি কর্মসূচির সহায়তায় পরিচালিত হয়, যেখানে কিশোরী মায়েদের পুনরায় স্কুলে ফিরতে সহায়তা করা হয়। ২০২২ সাল থেকে মালালা ফান্ড এই কর্মসূচিকে সহায়তা করে আসছে।
মালালা তানজানিয়ার উদ্বেগজনক পরিসংখ্যান উল্লেখ করে বলেছেন, যেখানে প্রতি পাঁচ জন মেয়ের মধ্যে প্রায় দুই জন ১৮ বছর হওয়ার আগেই বিবাহিত হয় এবং প্রতি চার জনের মধ্যে একজন ১৯ বছর হওয়ার আগেই মা হয়ে যায়।
এই কর্মসূচির অধীনে পরামর্শ, মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষা সামগ্রী এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার মাধ্যমে ৪০০-এর বেশি মেয়েকে স্কুলে ফিরিয়ে আনা হয়েছে।
মালালা বলেন, ‘স্কুল পরিদর্শন করা, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করা এবং মেয়েদের শিক্ষার সুযোগ করে তোলা সম্প্রদায়ের মানুষের কাছ থেকে শেখা ছিল আমার জন্য একটি সম্মানের বিষয়।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











