তারাক্ষ্যাপা এবং একগুচ্ছ হাসনুহানার স্মৃতি
মাহমুদা পারভীন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
হাসনুহানা
ততকালীন রানীগঞ্জ মহকুমার এক অজপাড়া গাঁয়ের গৃহবধু জাহেদা খাতুনের মনে গভীর দুঃখ। কারণ তার বড় ছেলের পর বেশ কয়টি সন্তান জন্মের পরপরই মারা গিয়েছে। ঝাড়ফুঁক, তাবিজ কবচ কোনো কিছুতেই যখন কিছু হলো না, তখন জাহেদা খাতুন তারাপীঠ মন্দিরে গেলেন। তারপর জন্ম নেওয়া তার ছেলেটা বেঁচে গেলে তারাপীঠের প্রতি এই মায়ের কৃতজ্ঞতার সীমা রইলো না।
বাড়ির সকলে এই ছেলের নাম দিলো তারাক্ষ্যাপা। এই ছেলে খুব ক্ষ্যাপাটে স্বভাবের, কিন্তু মায়াকাড়া। বড় বড় চোখের গভীর দৃষ্টির কারণে সহজেই সে সবার মনোযোগ কেড়ে নিতে পারে।
শৈশবেই তারাক্ষ্যাপার বাবা মারা গেলে তার মায়ের বিয়ে হয়ে যায় চাচার সঙ্গে। এই আকস্মিক ঘটনায় অস্থিরচিত্ত বালকের গভীর অভিমান হলো মায়ের প্রতি। কিছুদিন পরে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল সে। অনেক অনেক দূরের এক নামকরা স্কুলে সে একাই গেল ভর্তি হতে। অভিভাবকহীন নিতান্তই এক বালককে হেডমাস্টার ভর্তির অনুমতি দিলেন না! কিন্তু নাছোড়বান্দা তারাক্ষ্যাপা দপ্তরির কাছ থেকে একটা কাগজ চেয়ে নিয়ে খসখস করে ভর্তির জন্য একটা আবেদন লিখল। তারপর আবেদনটা দপ্তরির হাতে দিয়ে স্কুলের সামনের তেপান্তরের মতো বিশাল মাঠটা খালি পায়ে, জলভরা চোখে অভিমানী বালক যখন হেঁটে পাড়ি দিয়ে স্কুল থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় হেডমাস্টারমশাইয়ের হাতে বালকের দরখাস্ত পড়লো। হেডমাস্টারমশাই বিস্মিত হয়ে দেখলেন পুরো আবেদনপত্র কবিতার আকারে লেখা।
নির্ভুল নিখুঁত ছড়ার ছন্দে লেখা আবেদনপত্র হাতে নিয়ে হেডমাস্টার নিজে ছুটে গিয়ে বালকের হাত ধরে নিয়ে এলেন।বিনা বেতনে ভর্তি এবং জায়গিরের ব্যবস্থা করে দিলেন। ভীষণ খুশি হয়ে তারাক্ষ্যাপা নতুন স্কুলে পড়াশোনায় মন দিলো।
কিন্তু বছর না ঘুরতেই ‘ছনছনে’ বালক স্কুল ছেড়ে একদিন পালিয়ে গেল। নানান ধরনের জায়গায় নানান ধরনের কাজ করে একদিন অনেক দূরের আরেক স্কুলে ভর্তি হলো। নতুন এই স্কুলের ভোলানাথ কর্মকার নামে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে মানপত্র লেখার দায়িত্ব পড়লো তারাক্ষ্যাপার উপর। ‘করুণ গাথা’ নামে কবিতার মতো করে আট লাইনের অসাধারণ একটা মানপত্র লিখলো সে। আট লাইনের মানপত্রের প্রতি লাইনের প্রথম শব্দের প্রথম বর্ণ পরপর সাজালে পাওয়া যায় তারাক্ষ্যাপার পোশাকি বা আসল নাম :
ন.............................
জ----------------------
রু........….…...............
ল.…..........................
এ..............................
স..............................
লা.............................
ম..............................
আরেকটু বড় হয়ে তারাক্ষ্যাপা তার নামের আগে পারিবারিক পদবি ‘কাজী’ যুক্ত করলো এবং ‘এসলাম’ শব্দটি বদলে দিয়ে ‘ইসলাম’ করার পরে তাঁর পুরো নাম হলো–কাজী নজরুল ইসলাম। আমাদের দুখু মিয়া।
দুখু মিয়া কিংবা তারাক্ষ্যাপার একটা কবিতার দুইটা লাইন মাথায় কিছু দিন ধরে খুব ঘুরঘুর করছে:
‘বন্ধু গো! আর বলিতে পারি না, বড় বিষ–জ্বালা
এই বুকে।
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে
কই মুখে।’
... ... ...
আমার দাদার বাড়িতে একটা ত্রিকোণ আকৃতির বাগান ছিলো। সেই বাগানের এক কোণে একটা ‘হাসনুহানা’ গাছ ছিলো। পূজার ছুটিতে দাদার বাড়ি বেড়াতে গেলে রাতের বেলা আমাদের অপূর্ব সুন্দর বাড়িটা হাসনুহানার মিষ্টি গন্ধে মৌ মৌ করতো।
আমার বারান্দায় টবেই মুনীর হাসনুহানা লাগিয়েছে। ঝেঁপে এই গাছে ফুল ফুটেছে। হাসনুহানার সুগন্ধে কেবলই আমার ফেলে আসা অপূর্ব ছেলেবেলার কথা মনে পড়ে!
তারাক্ষ্যাপার মতো আমরা সবাই তো আর কবিতা লিখতে পারি না। তাই চলুন জটিল-কুটিল অসংবেদনশীল মানুষদের দেয়া ‘বিষজ্বালা’ ক্ষমা করি, করুণা করি।
শুভ সন্ধ্যা। সকলকে হাসনুহানার শুভেচ্ছা জানাই।
সবার মঙ্গল হোক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



