তিতাসের ২২ খাতে দুর্নীতি পেল দুদক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২২টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে এই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক।
দুদক কমিশনার বলেন, কমিশন ২০১৭ সাল থেকে দুর্নীতির জনশ্রুতি আছে এমন ২৫টি সরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান আইন-বিধি, পরিচালনা পদ্ধতি, সরকারি অর্থ আত্মসাৎ বা অপচয়ের দিকসমূহ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। এছাড়া এসব প্রতিষ্ঠানের জনসেবা প্রদানে সফলতা ও সীমাবদ্ধতা, আইনি জটিলতা, সেবা গ্রহীতাদের হয়রানিসহ দুর্নীতির কারণসমূহ চিহ্নিত করার মাধ্যমে তা বন্ধে সুনির্দিষ্ট সুপারিশ করে। এরপর প্রতিবেদন দাখিল করতে ২৫টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করে। ইতোমধ্যেই বেশ কয়েকটি টিম যে প্রতিবেদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এই সব টিম অনুসন্ধান চালিয়ে দুর্নীতির উৎস চিহ্নিত করেছে। তিতাস গ্যাস সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিম তাদের অনুসন্ধানের সময় তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বর্তমানে কর্মরত কর্মকর্তা এবং এতদ্বিষয়ে যারা সম্যক ধারণা রাখে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহপূর্বক তা পর্যালোচনা করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক টিম তাদের অনুসন্ধানের সময় তিতাসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কিত বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়া তথ্যসহ ভুক্তভোগী সেবা গ্রহীতাদের বক্তব্য ছাড়াও প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা ও অডিট প্রতিবেদন পর্যালোচনা করে। সার্বিক পর্যালোচনার ভিত্তিতেই প্রাতিষ্ঠানিক টিম তিতাসের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা প্রতিরোধে করার জন্য প্রণীত সুপারিশমালা প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করেছে।
তিনি বলেন, এই প্রতিবেদনে ২২টি সম্ভাব্য দুর্নীতির উৎস চিহ্নিত করা হয়। এগুলো হচ্ছে-অবৈধ সংযোগ, নতুন সংযোগে অনীহা প্রকাশ এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইনে পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে কোনও আইনগত পদক্ষেপ না নেয়া, অদৃশ্য হস্তক্ষেপ। গ্যাস সংযোগের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করা, বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্প শ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ দেয়া, মিটার টেম্পারিং, অনুমোদনের মাধ্যমে অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, মিটার বাইপাস করার মাধ্যমে সংযোগ প্রদান সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশন অপেক্ষা গ্যাস কম সরবরাহ করার মাধ্যমে সিস্টেম লস দেখানো, ইচ্ছাকৃতভাবে ইলেকট্রনিক ভলিউম কারেক্টর না বসানো ইত্যাদি।
এসব দুর্নীতি প্রতিরোধ করার জন্য কমিশনের প্রতিবেদনে ১২ দফা সুপারিশ প্রদান করা হয়।
ড. মোজাম্মেল হক বলেন, কমিশনের এই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে দুর্নীতি প্রতিরোধ করা সহজ হবে। এভাবে দুর্নীতি হওয়ার আগেই তা প্রতিরোধ করা গেলে মামলা-মোকদ্দমার করার প্রয়োজন পড়বে না।
তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শুন্য সহিষ্ণুতার যে ঘোষণা দিয়েছে কমিশন সেই ঘোষণা বাস্তবায়নে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই সব প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











