তিন দিনে ৩০০ কোটি! বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘পাঠান’
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দীর্ঘ ৪ বছর পর রাজকীয় প্রত্যাবর্তন। এমন ফেরা শুধু রাজার পক্ষেই সম্ভব। অবশ্য তিনি আগে থেকেই বলিউডের ‘কিং খান’ উপাধিতে ভূষিত। তবে সময়টা তেমন সুরে বাজছিল না। যার জন্য হঠাৎ এই করেই আত্মগোপনে চলে যাওয়া। এরপর যখন ফিরলেন একদম ইতিহাসের অংশ হয়েই ‘কামব্যাক’ করলেন বলিউড বাদশা শাহরুখ খান।
ভারত ও ভারতের বাইরে সবখানে চলছে ‘পাঠান’ ঝড়। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি। প্রথম তিন দিনেই ‘পাঠান’ ছুঁয়েছে ৩০০ কোটির গণ্ডি। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার— প্রথম তিন দিনই ছিল কাজের দিন। শনি এবং রবিবার সপ্তাহান্তের ছুটিতে ‘পাঠান’-এর রোজগার আরও বাড়তে পারে।
শুক্রবারের পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে ‘পাঠান’-এর তৃতীয় দিনের আয় ৩৯ কোটি রুপি। প্রথম দুই দিনের চেয়ে যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে তৃতীয় দিনে মন্দা ছিল না। ২৫ তারিখ মুক্তির দিন রেকর্ড গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু হিন্দি সংস্করণেই ৫৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছিল। বিশ্বজুড়ে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি।
দ্বিতীয় দিন ‘পাঠান’ ৭০ কোটি রুপির ব্যবসা করে ভারতের বাজারে। প্রজাতন্ত্র দিবসের ছুটি দ্বিতীয় দিনের ব্যবসায় শাপেবর হয়। বিশ্বের বক্স অফিসে দ্বিতীয় দিনের শেষে এই ছবির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।
শুক্রবার কাজের দিন ‘পাঠান’-এর রোজগার দেশে কিছুটা কম হয়েছে। তৃতীয় দিনে ৩৯ কোটি রুপি আয় করেছে এই ছবি। অর্থাৎ, দেশের বাজারে তিন দিনে ‘পাঠান’-এর আয় ১৬৭ কোটির বেশি। আর বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩১৩ কোটি রুপিতে।
এর আগে প্রথম তিন দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দুটি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের হাত ধরে পুরোদস্তুর অ্যাকশন ছবিতে চার বছর পর ফিরেছেন শাহরুখ। এতদিন পর তাকে বড় পর্দায় দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











