তিন নারী খেলোয়াড়ের উপর হামলা, শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ফুটবল খেলার জন্য খুলনা জেলার বটিয়াঘাটায় বিভাগীয় অনূর্ধ্ব- ১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী এবং হাজেরা খাতুনের উপর হামলা এবং তাদের পরিবারকে অপদস্ত করার ঘটনায় ক্ষোভ ও একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।নারীবাদি সংগঠন মহিলা পরিষদ।
সোমবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফুটবল খেলার জন্য খুলনা জেলার বটিয়াঘাটার তেতুঁলতলা গ্রামে বিভাগীয় অনুর্ধ্ব- ১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিনের খেলার ছবি তুলে পরিবারকে দেখিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে নুপুর খাতুন। এই বিষয়টি কেন করা হলো জিজ্ঞাসা করলে এবং এর প্রতিবাদ করলে নুপুর খাতুনের পরিবারের সবাই লোহার রডসহ সাদিয়া নাসরিন এবং তার সতীর্থ মঙ্গলী বাগচী এবং হাজেরা খাতুনের উপর হামলা করে এবং নারীরা ফুটবল খেললে তাদের গ্রাম থেকে বের করে দেয়ার হুমকি দেয় তারা।
কিশোরীদের খেলাধুলার জন্য সুস্থ সাংস্কৃতিকে পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে নারী ফুটবলারদের উপর এই ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী আক্রমণ বিশেষভাবে
উদ্বেগজনক।
সমাজের মধ্যে বসবাসকারী নারী বিদ্বেষী ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার, একইসঙ্গে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিশোরী বা নারীদের খেলাধুলার জন্য সুষ্ঠু আবহ তৈরি করা দরকার। খেলাধুলা, শরীর চর্চা সহ বিনোদনে অংশগ্রহণ নারীর সাংবিধানিক অধিকার এবং এ ক্ষেত্রে তারা যখন এগিয়েও এসেছে , সেখানে সমাজ ও রাষ্ট্রেে দায়িত্ব তাদের সহযোগিতা করা।’
বিবৃতিতে বলা হয়, নারী ফুটবল দল দেশের জন্য অনেক সম্মান বয়ে আনলেও নারী হিসেবে তাদের প্রতি অনেক ক্ষেত্রেই বৈষম্য করা হয়ে থাকে এবং এই নারী ফুটবলারদের অনেক বাধা বিপত্তি মোকাবেলা বরে তাদের খেলাধুলা চালিয়ে যেতে হয়।
বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সব ধরনের নারী বিদ্বেষী মৌলবাদী কর্মকাণ্ডের প্রতিরোধ ও পুনরাবৃত্তিরোধে সরকার. প্রশাসনসহ নাগরিক সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা


