তিন পার্বত্য জেলায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন সড়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা ও তিন পার্বত্য জেলার দুর্গম বর্ডারের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সীমান্ত সড়ক।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলায় নির্মিত হচ্ছে ৩১৭ কিলোমিটার সীমান্ত সড়ক। এর মধ্যে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় নির্মিত হচ্ছে ৯২ কিলোমিটার সড়ক। ইতোমধ্যে সড়কটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। সড়কটি চালু হলে সীমান্তের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি দুর্গম এলাকায় বসবাসকারীদের জীবনমান উন্নত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকা রেমাক্রী, লিক্রি ও বাকলাই এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সীমান্ত সড়ক ও তিন পার্বত্য জেলার আন্তঃসংযোগ সড়ক। প্রথম পর্যায়ে বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় নির্মিত হচ্ছে ৯২ কিলোমিটার সীমান্ত সড়ক।
এই সীমান্ত সড়কটির মাধ্যমে স্থাপিত হবে জেলার বিভিন্ন উপজেলাসহ তিন পার্বত্য জেলার সঙ্গে আন্তঃসংযোগ সড়ক। এছাড়া সড়কটি নির্মিত হলে জোরদার হবে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সড়কটির মাধ্যমে সহজ হবে দুর্গম এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ। সেই সঙ্গে বদলে যাবে এলাকার মানুষের অর্থনৈতিক জীবনমান।
সীমান্ত সড়ক প্রকল্পটি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বিগ্রেড ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের সার্বিক তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলায় শুরু হয়। সীমান্ত সড়ক নির্মাণের কাজ শুরু করেন সেনাবাহিনীর ১৬, ২০ ও ২৬ ইসিবির ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান।
সেনাবাহিনীর ইসিবির কর্মকর্তা মেজর মো. মোস্তফা জানান, প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলায় ৩১৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বান্দরবান জেলায় নির্মিত হচ্ছে ৯২ কিলোমিটার। এর কাজ সীমান্ত বরাবর চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন উপজেলায় লিংকরোডের কাজ চলমান রয়েছে। আমাদের প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্প কাজ শেষ হয়ে যাবে।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



