ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

তিন রোহিঙ্গা নারীসহ ১০ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জ থেকে মানব পাচারকারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীসহ ওই চক্রের সদস্যদের আটক করা হয়।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ২৫১টি পাসপোর্ট, মোবাইল, চেকবই ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইউম খান বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত। তারা মিয়ানমারের (রোহিঙ্গা) নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্ট করে তাদেরকে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

-জেডসি