তীব্র গরমে চোখে ঝাপসা দেখলে কি করবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
তীব্র গরমে জনজীবন নাজেহাল। বাসা-বাড়ির বাইরে বের হলেই গরমের কারণে নানা সমস্যা শুরু হয়। ত্বকের সমস্যা থেকে হিটস্ট্রোকের মতো সমস্যাও হয়। এর মধ্যে মাথাব্যথা, পানিশূন্যতার মতো সমস্যা ছাড়াও রয়েছে চোখে ঝাপসা দেখা। চোখ মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এর যত্ন নেয়া জরুরি।
প্রাথমিক অবস্থায় যদিও চোখের সমস্যাকে খুব বেশি গুরুত্ব দেয়া হয় না। কারণ, রেটিনা বা অক্ষিপটে এ ধরনের সমস্যার জন্য ব্যথা থাকে না। এ ধরনের সমস্যা যদি প্রথমে এক চোখে হয়, তাহলে পরবর্তীতে অন্য চোখেও সমস্যা হতে থাকে।
প্রচণ্ড গরমে রোদে থাকার অভ্যাস না থাকার কারণে হঠাৎ রোদে গেলে শারীরিক বিভিন্ন সমস্যা হয়। তার মধ্যে চোখে ঝাপসা দেখাও একটি। অনেক সময় শরীর দুর্বল থাকলেও গরমে বা রোদে যাওয়ার পর চোখে ঝাপসা দেখা যায়।
চোখে ঝাপসা দেখলে স্বাভাবিক ঠান্ডা পানি দিয়ে ভালো করে হাত-মুখ ধুয়ে নেয়া উচিত। বাসা-বাড়ির বাইরে বের হলে এমনিতেই অনেক ধুলোবালি যায় চোখে। যা চোখের স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি করে থাকে। এ কারণে মুখ ধুয়ে নেয়া জরুরি। প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার সময় সানগ্লাস সঙ্গে রাখুন।
চোখে ঝাপসা দেখা যদি তাতেও দূর না হয় কিংবা মারাত্মক কিছু মনে হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হন। অন্যান্য কারণেও অনেক সময় ছোট কোনো ক্ষেত্রে সমস্যা প্রকাশ পায়।
অল ইন্ডিয়া অফথালমোলজিকাল সোসাইটি (এআইওএস)-এর বিশেষজ্ঞদের মতে, চোখের রেটিনার নানা অসুখের মধ্যে বয়স-সম্পর্কিত ‘ম্যাকুলার ডিজেনারেইশন (এএমডি)’ এবং ‘ডায়াবেটিক ম্যাকুলার এডিমা (ডিএমই) অন্যতম। যার কারণে ৮ দশমিক ৭ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ বিশ্বের মানুষ অন্ধত্বে ভোগে থাকেন।
অল ইন্ডিয়া কলিজিয়াম অফ অফথালমোলজি’র ফেলোশিপ প্রোগ্রামের সভাপতি রাজভর্ধন আজাদ জানিয়েছেন, এএমডি হচ্ছে অক্ষিপটের রোগের প্রচলিত লক্ষণ। এতে চোখে ঝাপসা বা বিকৃতভাবে দেখতে পাওয়া, দৃষ্টির মাঝে কালো বিন্দু দেখে থাকেন। আবার কখনো কোনো সরল রেখাকে বাঁকা বা ঢেউ খেলানো দেখে থাকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








