ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সূর্যের দেখা নেই পাঁচদিন ধরে। গত কয়েকদিনের তুলনায় আজ (রোববার) তাপমাত্রা কমে এক অংকে নেমেছে।

তীব্র শীতের কারণে সন্ধ্যার পর থেকেই রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যচ্ছে। দিনের বেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, চলতি মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা বাড়বে। তবে, দিনে রোদের দেখা মিলবে। সেই সঙ্গে চলতি মাসে আরও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।