ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৪৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

তুরস্কে আরচার দিয়া-রোমানের স্বপ্ন ভঙ্গ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

তুরস্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছেন বাংলাদেশের দুই তারকা আরচার দিয়া সিদ্দিকী ও রোমান সানা। 

রিকার্ভ নারী এককে ইলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৩-৭ সেটে তুরস্কের আনাগোজ ইয়াসেমিন ইসেমের কাছে পরাজিত  হয়েছেন। 

পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডে  কোয়ার্টার ফাইনালে রোমান সানা ০-৬ সেটে হেরে যান উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে। 

এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে হেরে গেছেন বাংলাদেশ দলের অপর দুই আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম। 

রুবেল তুরস্কের এ কে সামেটের কাছে ০-৬ সেটে পরাজিত হয়েছেন।  আর সাগর ১-৭ সেটে হেরে যান স্বাগতিক আরচার গাজোজ মেটের কাছে।