তুর্কমেনিস্তানকে উড়িয়ে শুভ সূচনা যুব বাঘিনীদের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এএফসি অ-২০ নারী বাছাই টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (১০ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন আকলিমা খাতুন ও স্বপ্না রাণী।
প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। কর্নার থেকে স্বপ্না রাণীর ক্রস সরাসরি তুর্কমেনিস্তানের গোলরক্ষক আমানবেরদিয়েভা আয়শা পাঞ্চ করলেও পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। কয়েকবারের চেষ্টায় জটলা থেকে আকলিমা খাতুন বল জালে পাঠালে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলার মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পায় লাল সবুজের প্রতিনিধিরা। আকলিমা খাতুনের দুর্দান্ত গোলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রাণী।
ম্যাচের ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে গোল করে দলকে তৃতীয়বারের মত এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। বল তুর্কিমেনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে। ম্যাচের বাকি সময় আরও সুযোগ পেলেও গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে, ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় শামসুন্নাহারদের।
টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে তুর্কমেনিস্তানের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে তারা হেরেছিল ৭-১ গোলে। রোববার (১২ মার্চ) ইরানের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



