তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৪ গোল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
এএফসি অ-২০ নারী বাছাই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ শুভ সূচনা করেছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল। আকলিমা খাতুনের জোড়া গোলে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা।
এদিন ম্যাচের শুরু থেকে বাংলাদেশ প্রাধান্য বজায় রাখে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। সেই গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে ইনজুরি সময় পর্যন্ত। বাংলাদেশের ফরোয়ার্ড আকলিমা গোল করে। তুর্কমেনিস্তান বাংলাদেশের গোলের অনেকক্ষণ আপত্তি জানিয়েছিল হ্যান্ডবলের দাবিতে। তাদের কোচ এক পর্যায়ে মাঠেও প্রবেশ করে। রেফারি অবশ্য তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন।
তুর্কমেনিস্তানও গোলের সুযোগ পেয়েছিল কাউন্টার অ্যাটাকে। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমা বক্সের সামনে এসে প্রতিপক্ষের আক্রমণ রুখেন। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের মেয়েদের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। ৭১ মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। এবারের গোলটিও আকলিমা খাতুনের যিনি গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে করেছিলেন ৩ গোল।
দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রানী। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে দলকে তৃতীয়বারের এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। বল তুর্কিমেনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে।
ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ ব্যবধান আরো বড় করার চেষ্টা করেছিল। প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় আর সেটা সম্ভব হয়নি।
আগের ম্যাচে তুর্কমেনিস্তান ১-৭ গোলে ইরানের বিপক্ষে হেরেছিল। আজকের ম্যাচে হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে তুর্কমেনিস্তান ছিটকে গেছে। বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই ইরানকে হারাতে হবে। ওই ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও ইরানের পয়েন্ট হেড টু হেড সমান হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইরান এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলবে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



