ত্রিশুল হাতে কী বার্তা দিলেন নওশাবা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
ছবি : সংগৃহীত
কাজে ডুবে থাকতে ভালোবাসেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত ৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছিল নাটক। বৃষ্টির কারণে সেটা বাতিল হতেই ছুটে গেছে কক্সবাজারে সমুদ্র সৈকতে। দূর্গাপুজা উপলক্ষে ত্রিশুল হাতে সেখান থেকে তিনি দিলেন অন্য রকম এক বার্তা।
‘দূর্গা দেবীর স্থান কি শুধুই মন্দিরে? তিনি কি প্রতিটি নারীর আত্মার প্রতিফলন নন? সমুদ্রের মতো তিনিও সর্বব্যাপী, সবকিছুকে আলিঙ্গন করেন। দূর্গা শান্তি ও বিজয়ের প্রতীক।’ স্বেচ্ছাসেবী সংস্থা টুগেদার উই ক্যানের পেজ থেকে নওশাবা জানালেন, দূর্গাপূজায় তাদের এবারের আয়োজনে সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে দেবীরূপে নারী শক্তির ঢেউয়ে প্লাবিত করার প্রয়াস এটি।
নওশাবার পোস্ট করা প্রতিটি ছবিতে রয়েছে ব্যতিক্রম সব বার্তা। ‘দূর্গার সমুদ্র’ শীর্ষক আলোকচিত্রগুচ্ছে তিনি জানিয়েছেন ভালোবাসা আর সম্প্রীতির বার্তা। সেখানে নওশাবাকে দেখা গেছে দূর্গা রূপে। ত্রিশুল হাতে তিনি সব ধর্মের সম্প্রীতি, সমুদ্রের দূষণ, দূর্গার মাতৃরূপ, অসহায়ের সহায়, ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেন।
দূর্গাপূজা উপলক্ষে আলোকচিত্রায়ন ও ভিডিওচিত্র নির্মাণ করেছে টুগেদার উই ক্যান ও আলোকচিত্র সংস্থা মোমেন্টওয়ালা। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন এমডি নাজমুল হোসাইন। নওশাবাকে দূর্গার সাজে সাজিয়েছেন ইমন হোসেন, ভিডিওর সংগীতায়োজন করেছেন ইজাজ ফারাহ, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা করেছেন ইমরানুজ্জামান সোহাগ। প্রযোজনা নির্বাহ করেছেন অমিত সিনহা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











