দক্ষিণাঞ্চলের মৎস্য সম্পদে আমূল পরিবর্তন ঘটাবে পদ্মা সেতু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
দক্ষিণাঞ্চলের সামুদ্রিক মাছের অন্যতম বড় পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এ বন্দর থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ সড়কপথে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু কয়েক দশক ধরে ফেরিঘাটে যানজটের কারণে যথাসময়ে গন্তাব্যে পৌঁছাতে পারে না ব্যবসায়ীরা। অনেক সময় ফেরিঘাটে দিন পাড় হয়ে যায়। এতে মাছের গুণগত মান খারাপ হয়ে যাওয়ায় ভালো দাম পায় না ব্যবসায়ীরা। পদ্মা সেতু চালু হলে মাছের ব্যবসায় আসবে আমূল পরিবর্তন। যার সুফল পাবেন ব্যবসায়ী, জেলে ও শ্রমিকরা।
পাথরঘাটা মৎস্যবন্দর সূত্রে যানা যায়, ২০২১-২২ অর্থবছরে এখন পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) প্রায় ৪ হাজার ৮শ’ মেট্রিকটন সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে, যার অর্ধেকের বেশি ছিল ইলিশ। অবতরণ কেন্দ্রে বিক্রি করা মাছের ওপর শতকরা ১ দশমিক ২৫ শতাংশ রাজস্ব আদায় করে সরকার। পদ্মা সেতু চালু হলে আবতরণ কেন্দ্রটিতে সামুদ্রিক মাছ রপ্তানি বাড়বে। এতে সরকারের রাজস্ব আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা মাছ কিনে বিক্রির জন্য দেশে বিভিন্ন বাজারে পাঠাই। সেখানে পৌঁছাতে আমাদের ফেরি পার হতে হয়। এতে অনেক সময় লাগে। মাঝে মাঝে ফেরি আটকে সময়মতো বাজার না পেলে অন্য বাজার খুঁজতে হয়। তাতে ইলিশসহ সব মাছেরই কালার নষ্ট হয়ে যায়। ভালো দামে বিক্রি করা যায় না। পদ্মা সেতু উদ্বোধন হলে এসব সমস্যা আর থাকবে না। আমূল পরিবর্তন ঘটবে এই বন্দরে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের এই বৃহতম মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের ব্যবসায় সুদিন ফিরে আসবে। সেতু না থাকায় মাছ কিনে ব্যবসায়ীরা সময়মতো গন্তাব্যে পৌঁছাত না। ফেরির জন্য অপেক্ষা করতে হতো। এতে মাছের মান নষ্ট হয়ে যায়, ভালো দাম পাওয়া যায় না। পদ্মা সেতু চালু হলে সকাল-বিকাল গাড়ি যেতে পারবে। এতে প্রতিদিনের মাছ প্রতিদিন বিক্রি হবে। রাজধানীবাসীরাও সমুদ্রের তাজা মাছ খেতে পারবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট এম লুৎফর রহমান বলেন, ফেরিঘাটে যানজটের কারণে সাগরে মাছ শিকার করা অনেক ট্রলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে না। পাথরঘাটা থেকে ব্যবসায়ীদের মাছ কিনে ফেরি পার হয়ে যেতে হয়। এতে আনেক সময় লাগে, সেইসঙ্গে গুণগত মানও কমে যায়। পদ্মা সেতু চালু হলে এখান থেকে কোনো ফেরি পার হতে হবে না। কম সময়েই দেশের যে কোনো জায়গায় পৌঁছা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সেতু উদ্বোধন বন্দরে ট্রলার আসবে বেশি, ফলে বাড়বে এ অবতরণ কেন্দ্রের রাজস্ব আদায়। এছারা উপজেলায় প্রায় ৩০ হাজার জেলে ও শ্রমিক রয়েছে, তাদের সবার ভাগ্যের বড় একটি পরিবর্তন আনতে পারে এই সেতু।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



