দগ্ধদের সেবায় কাজ শুরু করেছেন ভারতের চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার
দগ্ধদের সেবায় কাজ শুরু করেছেন ভারতের চিকিৎসকরা
বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা তাদের কাজ শুরু করেছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
এতে বলা হয়, বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা প্রতিটি সংকটাপন্ন মামলার পর্যালোচনা করেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন তুলে ধরেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোনে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাসের অংশ হিসেবে ভারতীয় চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, দগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা ঢাকায় এসে পৌাঁছায়। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। চীনে চিকিৎসাসেবা প্রতিনিধি দলকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।
চীনের জরুরি চিকিৎসা দলের সদস্যদের মধ্যে রয়েছেন হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচজন দগ্ধ-বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স।
এর আগে, রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।
বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীসহ নিহত হয়েছে ২৯ জন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







