দাদির মরদেহ বাড়িতে নেওয়ার পথে প্রাণ গেল নাতির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
ছবি : সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মরদেহবাহী ফ্রিজার ভ্যানের ধাক্কায় হৃদয় মাহিন আলভি (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ঢাকার ল্যাবএইড হাসপাতালের মরদেহবাহী গাড়ির চালক মিঠু মিয়া (৩৫)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় মাহিন আলভি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে। আর আহত মিঠু মিয়া বরিশালের গৌরনদী থানার শারিকুল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান আলভির দাদি মালেকা বেগম। ফ্রিজার ভ্যানে দাদির মরদেহ নিয়ে চালকের পাশে বসে বাড়ি ফিরছিলেন আলভি। তাদের গাড়িটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ। পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও আলভিকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা কুণ্ডু জানান, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে একজন নিহত হয়েছেন। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। মরদেহবাহী গাড়িটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মরদেহবাহী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন গাড়ি থেকে দুজনকে বের করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মরদেহবাহী গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহবাহী গাড়িতে থাকা বৃদ্ধার মরদেহ ও দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








