দাম কমছে নিত্যপণ্যের, তদারকি চলমান রাখার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করতে বাজারে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এর প্রভাবও পড়তে শুরু করেছে। কমতে শুরু করেছে পণ্যের দাম। আর এতে খুশি ক্রেতারা। তারা বলছেন, কার্যক্রম এভাবে চলমান থাকলে নিত্যপণ্যের দাম অচিরেই চলে আসবে নাগালে।
সোমবার (১২ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একইভাবে কেজিতে ৫০ টাকা কমেছে দেশি ও লেয়ারের দাম। পাশাপাশি ডিমেও মিলেছে স্বস্তির আভাস।
এছাড়া কমতির দিকে প্রায় সব ধরনের সবজির দাম। তবে সরবরাহ কম থাকার কারণে বিভিন্ন মাছের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রোকনুজ্জামান। কারওয়ান বাজারে এসেছেন সবজি কিনতে। কথা হয় তার সঙ্গে।
তিনি এই প্রতিবেদককে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত বাজার তদারকি করছে। এতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না। এই কার্যক্রম চালু থাকলে নিত্যপণ্যের দাম শিগগিরই আমাদের নাগালে চলে আসবে।
একই কথা বললেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা সুলতানাও।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। কারণ, এর প্রভাবে বাজারে পণ্যের দাম কমতে শুরু করেছে।
বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, বর্তমানে প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিপণ্যের দোকান ঘুরেও দেখা গেছে স্বস্তির চিত্র। নেই দামের উত্তাপ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









