দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দাম আরও বাড়ানোর পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা।
এ পরিস্থিতিতে পেঁয়াজের বাজারের অস্থিরতা কাটাতে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান অধিদপ্তরের পক্ষ থেকে এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকিকালে দেখা যায়, ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা এবং খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। একই সময়ে পাবনা এবং ফরিদপুর জেলার বিভিন্ন মোকামে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর কৃষকদের প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন ব্যয় ২০ থেকে ২২ টাকা ছিল। দেশে এ বছর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন ও মজুত রয়েছে।
তারপরও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বর্তমান সময় ভারত থেকে পেঁয়াজ দ্রুত আমদানির সুযোগ দেওয়া জরুরি।
তাই পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোক্তা অধিদপ্তর।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








