দিশার পাটানির বাড়িতে গুলির নেপথ্যে কী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের বেরেলি সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই হামলাকারী টানা দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবারের সদস্যরা—বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি) ও মা পদ্মা পাটানি। অভিনেত্রী দিশা তখন মুম্বাইয়ে ছিলেন। শুক্রবার এ ঘটনার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ কেনই–বা এই বলিউড তারকার বাড়ি লক্ষ্যবস্তু করা হলো?
জগদীশ পাটানির দেওয়া তথ্যে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করে। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলাটি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে বলে জানান বেরেলির এসএসপি অনুরাগ আর্য।
তিনি বলেন, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে হামলাকারীদের সন্ধানে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। পাটানি পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এদিকে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। সেখানে দাবি করা হয়েছে, দিশা ও তাঁর বোন নাকি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এর জবাবেই হামলা চালানো হয়েছে।
পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, ‘এটা শুধু ট্রেলার। পরেরবার যদি কেউ আমাদের ধর্মকে অসম্মান করে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’ শুধু পাটানি পরিবার নয়, গোটা চলচ্চিত্রশিল্প ও তার সহযোগীদের উদ্দেশেই এই বার্তা বলে হুমকি দেয় চক্রটি।
চক্রটির বক্তব্য, ‘ধর্ম ও সমাজ আমাদের কাছে অভিন্ন। এগুলো রক্ষার জন্য আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।’ পোস্টটিতে আরও বেশ কয়েকটি অপরাধী গোষ্ঠীর নাম ট্যাগ করা হয়, যার মধ্যে রয়েছে মনু গ্রুপ, এপি গ্রুপ, কালা রানা, নরেশ শেঠি, টিনু হরিয়ানা ও অমরজিৎ বিষ্ণোই। সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বেরেলি পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একাধিক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে দিশা পাটানির মন্তব্য পাওয়া যায়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








