দীপিকাসহ চার অভিনেত্রী সমন পাঠালো এনসিবি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের পাশাপাশি রকুলপ্রীত সিংকেও সমন পাঠানো হয়েছে এনসিবির পক্ষ থেকে। আগামী তিন দিনের মধ্যে ওই চার বলি অভিনেত্রীকে তাদের দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি। খবর ভারতীয় গণমাধ্যম জি-নিউজের।
দীপিকা এই মুহূর্তে গোয়ায় পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটে রয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার অবধি ছবির শুটিং হলেও বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে শুটিং। ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসার পর থেকেই নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।
দীপিকার পাশাপাশি মঙ্গলবারই তার ম্যানেজার কারিশমা প্রকাশকে ডেকে পাঠায় এনসিবি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত এনসিবি-র কাছ থেকে কিছু দিন সময় চেয়েছেন কারিশমা।
কয়েকটি সূত্র বলছে, দীপিকা এবং কারিশমা এই মুহূর্তে একসঙ্গে গোয়াতেই রয়েছেন। সোমবার রাতেই বেশ কয়েকজন বলি তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে এনসিবি-র। চ্যাটটি পুরনো। ২০১৭ নাগাদ। সেই চ্যাটেই দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনো ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কি না জিজ্ঞাসা করছেন। আবার কখনো বা ‘কে’ তাকে (ডি’কে) গাঁজার হদিস দিচ্ছেন।
বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা নিজেই। আর ‘কে’ অর্থাৎ কারিশমা দীপিকার ম্যানেজার। সত্যিই কি তাই? খতিয়ে দেখছে এনসিবি। পাশাপাশি এনসিবি-র নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকা-সহ বলিউডের বেশ কয়েকজন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’তে একটি পার্টির ঘটনা।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবি-কে জানান, রিয়া, শ্রদ্ধা এবং সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (ক্যানাবিডিয়ল) কিনে দিয়েছিলেন। সিবিডি আদপে গাঁজা থেকে তৈরি এক ধরনের তেল জাতীয় পদার্থ।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








