দু-একটি আসন ছাড়া বাসের প্রায় সব টিকিট শেষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতর উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এরই মধ্যে পরিচিত বাসগুলোর অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। বাসপ্রতি মাত্র দু-একটি আসনের টিকিট রয়েছে।
রোববার (৩১ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘুরে বিভিন্ন কাউন্টারে কথা বলে এমন তথ্য জানা গেছে।
এবার ঈদ উপলক্ষে প্রতিটি বাসের গড়ে ১০ থেকে ১২টি আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাকি টিকিট রাজধানীর বিভিন্ন কাউন্টারগুলোতে বণ্টন করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরিচিত বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের কোনো ভিড় নেই। ঈদের প্রায় সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অবসর সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দুই একজন যাত্রী যারা আসছিলেন তারা পছন্দের বাসের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। দু-একটি টিকিট মিললেও সেগুলো পেছনের আসন হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন না যাত্রীরা।
সোহাগ পরিবহনের টিকিটে বিক্রেতা নয়ন বলেন, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনই আমি একাই কাউন্টারে বসে কয়েক বাসের টিকিট বিক্রি শেষ করে ফেলেছি। পাশাপাশি অনলাইনে তো বিক্রি হচ্ছেই। এখন আর ঈদের আগ পর্যন্ত কোনো কাজ নেই।
একই চিত্র হানিফ, শ্যামলী, ঈগলসহ পরিচিত বাস কাউন্টারগুলোর। তবে পরিচিত বাসগুলোর টিকিট শেষ হয়ে গেলেও কম জনপ্রিয় বাসগুলোর অনেক টিকিট এখনও অবিক্রিত রয়েছে। এসব বাসগুলোর কাউন্টারের কর্মীরা যাত্রীর অপেক্ষায় বসে আছেন। ঈদের আগে ছুটি পাওয়া বিভিন্ন শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ তাদের মূল টার্গেট বলে জানিয়েছেন।
দক্ষিণ বাংলা পরিবহনের চেয়ারম্যান সোহাগ মৃধা বলেন, আমাদের বাঁধাধরা যাত্রী কম। ঈদের আগে যারা ছুটি পান তারা আসেন, নগদে টিকিট কিনে বাড়ি চলে যান। এ জন্য আমার অগ্রিম টিকিট বিক্রি কম।
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়