দুই মা-কে তালিকায় রেখে জাপার নতুন কমিটি প্রস্তাব এরিকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
চাচা গোলাম মুহাম্মদ কাদেরকে (জিএম কাদের) সরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম প্রস্তাব করেছেন এরশাদপুত্র এরিক এরশাদ। একইসঙ্গে দলের কো-চেয়ারম্যান হিসেবে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম প্রস্তাব করেন এরিক। আর দলের মহাসচিব হিসেবে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম প্রস্তাব করেছেন এরিক।
বুধবার বেলা ১১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের এই সন্তান।
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অবৈধ দাবি করে এরিক এরশাদ বলেন, তার কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান এবং আরেক মা বিদিশা এরশাদ ও আমার ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদকে কো-চেয়ারম্যান করার প্রস্তাব করছি।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
এরিকের বক্তব্যের পর বিদিশা এরশাদ বলেন, এরিক আজকে যে নাম ঘোষণা করেছে এটাই আজকে থেকে চলবে। আমি দুই সন্তানকে সামনে রেখে শপথ করছি ওদের নিয়ে আমরা জাতীয় পার্টিকে সারাদেশে ছড়িয়ে দিবো। এরশাদের জাতীয় পার্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবো।
-জেডসি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




