দুই যুদ্ধাপরাধীর আপিল শুনানি ১৮ জুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের বিষয়ে শুনানি শুরু হবে ১৮ জুন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার সকালে এ দিন ধার্য করেছেন। এ বেঞ্চের অপর তিন বিচারক হলেন-বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান এবং বিচারপতি জিনাত আরা।
আসামিপক্ষে শুনানি করেছেন- খন্দকার মাহবুব হোসেন, শিশির মোহাম্মদ মনির ও এম এস শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ২০১৬ সালে ৮ মার্চ মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর থেকে ২০১৭ সালের ১২ আগস্ট আপিল বিভাগের কার্যতালিকাতে আজহারুল ও কায়সারের আবেদন দুইটি শুনানির জন্য ওঠে। তবে আবেদন দুটির ওপর শুনানি কার্যতালিকার অনেক পেছনে থাকার কারণে সম্ভব হয়নি। কিন্তু গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া আজ বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় এই দুই যুদ্ধাপরাধীর আপিলের শুনানির বিষয়টি রাখা হয়েছে।
দুই মামলার আপিল শুনানি বিষয়ে ১৮ জুন দিন দিন ধার্য করে প্রধান বিচারপতি বলেছেন, সেই দিন কার্যতালিকার এক নম্বরে এটিএম আজহারুল ইসলাম ও দুই নম্বরে সৈয়দ মোহাম্মদ কায়সার আপিল মামলা থাকবে।
এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড আদেশ দেয়। প্রসিকিউশনের আনা ৯ ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের জন্য পাঁচটি এবং পরিকল্পনা ও ষড়যন্ত্রের মাধ্যমে সুপিরিয়র রেসপনসিবিলিটি (উর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস পাওয়ার জন্য আপিল করেছেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের অভিযোগ প্রমানিত হওয়ায় সৈয়দ কায়সারকে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে আপিল করেছেন সৈয়দ কায়সার।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






