দুই সিটির সব ভোটকেন্দ্রে মক ভোটগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট হবে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। তবে এর আগে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটির সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।
এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুই সিটির সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। ভোটারদের ইভিএমে ভোটদানে আগ্রহী ও সচেতন করতে এ আয়োজন করে ইসি। আর আজ অনুশীলনমূলক (মক) ভোটের আয়োজন সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে বেলা ১২টায় শুরু হচ্ছে। দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি।
জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটি করপোরেশনের সবকটি ভোটকেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে এই আয়োজন করা হয়েছে। এটি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো, যাতে ভোটের দিনে ভোটারদের কোনও ধরনের বেগ পেতে না হয়।
ভোটের আগে ভোট: তবে শুরু থেকেই বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ইভিএমে কারচুপির সুযোগ থাকার অভিযোগ করে আসছে। আর নির্বাচন কমিশন বলছে, এর মাধ্যমে ভোট কারচুপির সুযোগ নেই। জালিয়াতি ঠেকাতেই এটি ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন কশিনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে নতুন করে ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করায় আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। এদিন থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনও ব্যক্তি জনসভা বা কোনও অনুষ্ঠান আহবান, এসবে যোগদান কিংবা কোনও মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।
ঢাকার দুই সিটিতে ভোটার সংখ্যা সাড়ে ৫৪ লাখ। এর মধ্যে উত্তর সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ এবং দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তরে সাধারণ ওয়ার্ড আছে ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






