দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, নামল সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। বাংলাদেশের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি।
প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রথমে ঘূর্ণিঝড় এবং বুধবার এটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে যতটা বৃষ্টি হবে বলে মনে করা হয়েছিল, তা হয়নি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর দ্রুতই দুর্বল হয়ে পড়ে। মোন্থা নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও জানানো হয়।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মোন্থা দ্রুত দুর্বল হয়ে গেছে। ধারণা করা হয়েছিল, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি আনবে; কিন্তু এখন ততটা আশঙ্কা নেই। বৃহস্পতিবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তা ভারী হবে না।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার দুপুরের পর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা হয়ে যায়। খুলনা, বরিশাল ও উপকূলীয় কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়ার দেখা মেলে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারও দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে মোন্থা দুর্বল হয়ে যাওয়ায় সার্বিকভাবে ঝড়ের আশঙ্কা কেটে গেছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে বুধবার রাতে বৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে দিনের গরম থেকে স্বস্তি মিললেও দুর্ভোগে পড়েন নগরবাসী। হঠাৎ বৃষ্টিতে নিচু সড়কগুলোতে পানি জমে যাওয়ায় চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











