ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৬:১৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৫২০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪০ জনে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫২০ জন। এই নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৩ হাজার ১৫১ জন।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৮০৮টি।নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬৬ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৮১ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৬ হাজার ৬৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ১০ জন নারী।এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২০০ (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারী ১ হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্ধ্ব ২২ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, বরিশাল ২ জন, সিলেটে ১ জন, রংপুর ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়