দেশে করোনায় সুস্থ ৩ লাখের বেশি, ২৪ ঘন্টায় মৃত্যু আরো ১৫
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশে করোনায় সুস্থ ৩ লাখের বেশি, ২৪ ঘন্টায় মৃত্যু আরো ১৫
করোনাভাইরাস সংক্রমিক কোভিড-১৯ এ শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে, তাদের মধ্যে তিন লাখের বেশি মানুষ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা অঅক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫২৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাতে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন হল। গত এক দিনে এ রোগে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে; তাতে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৩৮ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ২ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৪ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। তাদের ১২ জন ঢাকা বিভাগের, ১ জন করে মোট ৩ জন চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৬২৩ জনের মধ্যে ৪ হাজার ৩২৭ জনই পুরুষ এবং ১ হাজার ২৯৬ জন নারী। তাদের মধ্যে ২ হাজার ৯০১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৫০১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭০৮ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩১৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১২৬ জনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৭ জনের বয়স ছিল ১০ বছরের কম।
এর মধ্যে ২ হাজার ৮৭৫ জন ঢাকা বিভাগের, ১ হাজার ১২৯ জন চট্টগ্রাম বিভাগের, ৩৬০ জন রাজশাহী বিভাগের, ৪৫৪ জন খুলনা বিভাগের, ১৯৩ জন বরিশাল বিভাগের, ২৩৯ জন সিলেট বিভাগের, ২৫৫ জন রংপুর বিভাগের এবং ১১৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











