দেশে প্রতিবছর ক্যানসারে আক্রান্ত হচ্ছে দেড় লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)-র অনুমিত হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ৫০ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় ১ লাখ ৮ হাজার। এই রোগীদের চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সুবিধা। যা নিশ্চিত করতে এখনই সরকারের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
মার্চ ফর মাদার এর সমন্বয়ক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ক্যানসার নির্ণয়ের এক বছরের মধ্যে শতকরা প্রায় পচাত্তর ভাগ রোগী হয় মারা যাচ্ছে, না হলে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হচ্ছে।নিম্ন আয়ের এবং অগ্রসর ক্যানসার রোগীরা বেশি ভোগান্তির শিকার হয়। আমাদের দেশের চিত্র এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, উন্নত ব্যবস্থা ও অগ্রসর পর্যায়ের ক্যানসার রোগীদের পুরোপুরি সুস্থ করে তুলতে পারে কমক্ষেত্রে। তাই, প্রাথমিক অবস্থায় ক্যানসার নির্নয়ের মধ্যে উত্তর খুঁজতে হবে।
চিকিৎসার পাশাপাশি ক্যানসার শনাক্তকরণ ও প্রাথমিক প্রতিরোধে জনসচেতনতার জন্য আনুপাতিক হারে সুনির্দিষ্ট লোকবল ও অর্থ বরাদ্দ। এক- তৃতীয়াংশ ক্যানসার প্রাথমিক প্রতিরোধ করা সম্ভব জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে।এক- তৃতীয়াংশ ক্যানসার রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সঠিক পরিপূর্ণ চিকিৎসা দিতে পারলে।
অপরাজিতা সোসাইটি এগেইনেস্ট ক্যানসারের চেয়ারপারসন ও ক্যানসার সারভাইভার তাহমিনা গাফফার বলেন, ক্যানসার প্রতিরোধে সচেতন থাকতে তো হবেই। নিজেকে ভালবাসতে হবে। এই ভালবাসার কথাটাই আমরা সবাইকে বলে বেড়াই, যে আগে নিজেকে ভালবাসেন। নিজেকে ভালবাসলেই সচেতন হবো।
পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি) এর চেয়ারম্যান প্রফেসর এম. মোজাহেরুল হক বলেন, বায়ুদুষণ থেকে মুক্ত থাকা, ধূমপান এড়ানো এবং ভেজালমুক্ত থাকার পাশাপাশি আমরা স্বাস্থ্যকর জীবন যাপন করব। এটা ক্যানসার প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে। আজ থেকে প্রতিজ্ঞা করেন কেউ সাদা চিনি খাবেন না এবং যাকেই পাবেন তাকে এই চিনি খেতে না করবেন। আজকাল বলা হচ্ছে, সাদা চিনি ক্যানসারের সেল মিউটেশনের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সকাল বেলা একগ্লাস হালকা গরম পানিতে যদি আপনি লেবুর রস গুলে খান এটা সব ধরণের ক্যানসার সেল তৈরিতে বাধা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এমি।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



