দেশে বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
দেশে বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৮ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৬০ লাখ।
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি খাতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল) অত্যন্ত সুলভমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে।
তিনি বলেন, সর্বস্তরে ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিটিসিএল ইন্টারনেটের ব্যান্ডউইথ চার্জ বিভিন্ন সময়ে ধাপে ধাপে কমানো হয়েছে। প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ চার্জ ২০০৮ সালের ২৭ হাজার টাকা কমিয়ে বর্তমানে সর্বনিন্ম ১৮০ টাকায় ধার্য করা হয়েছে।
সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার জানান, বর্তমানে দেশে বিটিসিএল’র প্রদানকৃত ফোনের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার।
তিনি বলেন, নতুন সংযোগের জন্য নির্ধারিত ফর্মে ৫ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হয়। ফরমটি বিটিসিএল’র ওয়েব সাইটে এবং স্থানীয় টেলিফোন অফিসে পাওয়া যায়। এছাড়া ডিমান্ড নোট পাওয়ার ৭ দিনের মধ্যে সংযোগ প্রদান করা হয়।
মন্ত্রী জানান, ঢাকা মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ২ হাজার ১৫০ টাকা (জামানত ১ হাজার ও সংযোগ ফি ১ হাজার ১৫০ টাকা), চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ১ হাজার ৭৫ হাজার (জামানত ৫শ’ ও সংযোগ ফি ৫৭৫ টাকা) এবং দেশের অন্যান্য স্থানে ৬৪৫ টাকা (জামানত ৩৪৫ ও সংযোগ ফি ৩শ’ টাকা) সংযোগের জন্য খরচ হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






