দেশে শিশু ধর্ষণ বেড়েছে ৭৬.০১ শতাংশ : বিএসএএফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২১ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
দেশে শিশু ধর্ষণ বেড়েছে ৭৬.০১ শতাংশ : বিএসএএফ
২০১৮ সালের তুলনায় গতবছর বাংলাদেশে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ৭৬.০১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ)।
শিশুদের নিয়ে কাজ করা সংগঠনটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, গতবছর এক হাজার ৫টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে ৭৬ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে প্রতিমাসে গড়ে ৮৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণের সংখ্যা অনেক বেশি ছিল। আক্রান্তদের মধ্যে ১৩৩ জনের বয়স ছিল এক থেকে ছয় বছরের মধ্যে। ঢাকা জেলায় ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১৫টি জাতীয় দৈনিক থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।
বিএসএএফের তথ্যানুযায়ী, ভুক্তভোগী শিশুদের মধ্যে ৭৫ জন তাদের শিক্ষক এবং ১৪১ জন প্রতিবেশির দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। সবমিলিয়ে গত বছর যৌন নির্যাতনের ১৩৮৩ টি ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৭০ দশমিক ৩২ শতাংশ বেশি।
বুধবার এক ব্রিফিংয়ে ইউএনডিপি বাংলাদেশের মানবাধিকার কর্মসূচির জেন্ডার বিশেষজ্ঞ বিথিকা হাসান বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার ক্রমবর্ধমান সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। এই জাতীয় ঘটনাগুলো দেশের উন্নয়ন এবং অর্জনের ক্ষেত্রে একটি প্রশ্নবোধক চিহ্ন।
২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ৩ হাজার ১৩৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল, যা প্রতি মাসে গড়ে ৫২টি। কিন্তু এর মধ্যে মাত্র ১৬৪টি মামলার রায় হয়েছে, আর গতবছর রায় হয়েছে মাত্র ২৭টির।
বিএসএএফের পরিচালক আবদুস শহীদ মাহমুদ বলেন, ধর্ষণের জন্য সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিৎ। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু হত্যা, ধর্ষণ ও অপহরণের ঘটনা বিচারের চেষ্টা এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার সুপারিশ করেন।
অন্যদিকে প্রতিবেদনে দেখা যায়, গতবছর শিশু হত্যা ৭ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। প্রতি মাসে গড়ে কমপক্ষে ৩৭ জন শিশুকে খুন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তুচ্ছ ঘটনা, পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ, যৌতুক, পরকিয়া, শত্রুতা এবং প্রতিহিংসার বলি হয়েছে নিরীহ শিশুরা।
ভুক্তভোগীদের মধ্যে ৩৭ জনকে তাদের বাবা-মা হত্যা করে এবং ৪৭ জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল।
পাঁচ বছরের মধ্যে গত বছর সর্বাধিক ৪৪৮ জন শিশুকে হত্যা করা হয়।২০১৯ সালে ২৪ জন শিশু হত্যা মামলার রায় দিয়েছে আদালত।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নাসিমা বেগম বলেন, ‘শিশুদের বিরুদ্ধে শুধু সহিংসতার ঘটনা হ্রাস করলেই হবে না। এগুলোকে আমাদের শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।’
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











