দেশের বাজারে কমলো আলুর দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১০০টন আলু দেশে প্রবেশ করেছে। আমদানির খবরে বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে আলু আমদানি হয়।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস পর শনিবার এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।
এদিকে আমদানির খবরে দেশের বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা কমে গেছে।
শনিবার দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আলু আমদানির খবরে শুক্রবারের তুলনায় এদিন কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে।
ক্রেতা আবেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দামে আলু কিনছি। শনিবার দুই কেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দামে।
আলু বিক্রেতা আব্দুল খালেক বলেন, গত দুই দিন ধরে বাজারে আলুর দাম কমে গেছে। দেশি আলুর সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কেজিতে দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








