দোয়া চাইলেন বিরল রোগে আক্রান্ত স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ। তিনি অ্যামেলোব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।
গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা। দপোস্টে স্পর্শিয়া জানান, তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন।
স্পর্শিয়া লিখেছেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অপারেশন হবে। আপনারা বুঝতেই পারছেন, এই অবস্থায় আমার পক্ষে কারো সাথে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।’
পাশাপাশি, কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন। তিনি আরও লেখেন, ‘কাজ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান। জ্ঞান ফিরলে এবং শক্তি ফিরে পেলেই আমি দ্রুত উত্তর দেব।’
অসুস্থতার এই চরম মুহূর্তে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রী বিনীতভাবে অনুরোধ করে বলেন, ‘আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার সফল অপারেশন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, অ্যামেলোব্লাস্টোমা হলো মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার। অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবরে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







