দ্রুত ওজন কমাতে পান করুন ‘আমলকি চা’!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ওজন নিয়ন্ত্রণে কতজনই না কতকিছু করেন। কেউ ওজন কমানোর রেসে জয়ী হন তো আবার কেউ সফলতার মুখ সহজে দেখতে পান না। যারা অতিরিক্ত ওজনে ভুগছেন কিংবা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের জন্য শীতকালে ওজম কমানো হতে পারে কষ্টকর।
কারণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও এর প্রভাব পড়ে, সব মিলিয়ে শীতে ওজন কমার বদলে বেড়ে যায় বেশি। তাই এ সময় সবারই সতর্ক থাকা উচিত। বিশেষ করে সঠিক খাবার গ্রহণ ও শরীরচর্চা নিয়মিত করতে হবে।
যদিও ওজন কমানোর কোনো শর্টকাট উপায় নেই। তবে নিয়ম মেনে চললে খুব কম সময়েই ওজন ঝরানো যায় স্বাস্থ্যকর উপায়ে।
এরই মধ্যে যারা বিয়ে করতে যাচ্ছেন, বিশেষ করে বিয়ের কনেরা যদি চটজলদি ওজন কমাতে চান তাহলে পুষ্টিকর খাবার খাওয়া ও শরীরচর্চার পাশাপাশি পান করতে পারেন আমলকির চা।
এটি ওজন কমাতে দারুন কার্যকরী। একই সঙ্গে এটি আপনার বিভিন্ন অসুখ থেকেও রক্ষা করবে।
আমলকি কীভাবে ওজন কমায়?
আমলকিতে নানা ধরনের পুষ্টিগুণ থাকে। বিশেষ করে এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ কারণে শীতে এই ফল নিয়মিত খাওয়া উচিত সবারই। জানলে অবাক হবেন, ছোট্ট এই ফলে একটি কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি থাকে।
বেশিরভাগ মানুষই এটি কাঁচা বা রস করে খান। তবে আপনি যদি ভেষজ চায়ের ভক্ত হন তাহলে আমলকি দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন আমলা চা। এটি দ্রুত ওজন কমাতে ও বিপাকীয় হার উন্নত করতে সাহায্য করবে।
বিশেষজ্ঞদের মতে, আমলার রস ও এর নির্যাস বিপাক বাড়াতে সাহায্য করে। ফলে দ্রুত ওজন কমে। তাছাড়া আমলায় থাকা ফাইবারের উপস্থিতি অন্ত্রের গতি কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম নিয়ন্ত্রণ করে ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
নিয়মিত আমলা চা খেলে দ্রুত ওজন কমাতে সাহায্য করে, কারণ এটি প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করে।
কীভাবে ঘরে তৈরি আমলকি চা তৈরি করবেন?
আমলকি চা তৈরি করতে একটি পাত্রে ২ কাপ পানি গরম করুন। এতে ১ চা চামচ গ্রেট করা আদা, ২টি তুলসি পাতা ও ১ চা চামচ শুকনো আমলা গুঁড়া মিশিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন।
এরপর এটি ছেঁকে মধু ও এক চিমটি কালো মরিচ মিশিয়ে পান করুন। চাইলে মধু বাদও দিতে পারেন। এতে আরও বেশি উপকৃত হবেন।
এই চা আরও বেশি পুষ্টিকর বানাতে এতে মেশাতে পারেন আধা চা চামচ জিরার বীজ। এছাড়া আপনি যদি ডায়াবেটিক হন তাহলে মধু বা চিনি ছাড়া এই চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



