ধর্ষণ থেকে আত্মরক্ষার কৌশল শিখছে সোয়েটোর শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
পুরো বিশ্বে প্রতিনিয়ত বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন ১১০টিরও বেশি ধর্ষণের ঘটনা পুলিশের তালিকা ভুক্ত হচ্ছে। ধর্ষণ থেকে রক্ষা পেতে দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে আত্মরক্ষার পাঠ দেয়া হচ্ছে মেয়েদের। ধর্ষণের পরিণতির হাত থেকে রক্ষা করার কৌশল জানতেই এ ধরণের ক্লাস।
এখানে বিশেষ প্রশিক্ষক শিক্ষার্থীদের এই শিক্ষা দিয়ে থাকেন। একটি লক্ষ্যবস্তু দেখিয়ে তিনি শিক্ষার্থীদের বলেন, মনে করো এটি ধর্ষকের বিশেষ অঙ্গ। ১১ বছরের একটি মেয়েকে হাঁটু দিয়ে সেখানে আঘাত করার কৌশল শেখালেন তিনি। সেখানকার থাবিসাং নামক এক স্কুলে আত্মরক্ষার এমন কৌশল শেখানো হয় শিক্ষার্থীদের।
প্রকৃতপক্ষে ধর্ষণের সংখ্যা প্রতিদিন ১১০ এরও বেশি বলেই ধারণা। কারণ জরিপে দেখা যায়, ১৩টির মধ্যে কেবল একটি ধর্ষণের ঘটনা পুলিশের নজরে আসে। এছাড়া গত সেপ্টেম্বরে হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার এক দিন পর এক ব্যক্তি ধর্ষণ করে একজন মাকে। একই সময়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় জনাকীর্ণ রেস্তোরাঁর শৌচাগারে ৭ বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তাই শাস্তি হিসেবে অপরাধীর প্রজননক্ষমতা রাসায়নিকভাবে নষ্ট করা উচিৎ বলে মনে করছেন তারা।
তাছাড়া শ্রেণিকক্ষগুলোতে এ ধরনের ভয়ংকর অপরাধ থেকে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানোর সময় শিক্ষক মনোকলি বলেন, যার সান্নিধ্যে অস্বস্তি লাগে, তার সঙ্গে একই ঘরে না থাকা উচিত। বিপজ্জনক ব্যক্তির সঙ্গে এক ঘরে না থাকতে পরামর্শ দেন তিনি। এবিএসের প্রতিষ্ঠাতা দেবি স্টিভেন শৈশবে ধর্ষণের শিকার হয়েছিলেন। বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে তিনি ধর্ষণ থেকে রক্ষার কৌশল শেখান শিক্ষার্থীদের। শারীরিক বিভিন্ন কৌশলের পাশাপাশি আত্মরক্ষার কৌশল হিসেবে শিক্ষার্থীদের মানসিকভাবেও সচেতন করা হয়। শারীরিক শক্তি কম থাকলেও প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল শেখানো হয় শিক্ষার্থীদেরকে।
সবার দৈনন্দিন জীবনে ধর্ষণের ভয় ঢুকে যাওয়াতেই এমন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। যা এই শিশুদের মাঝে চেতনা জাগিয়ে তুলেছে। তারা এখন নিজেরাই কৌশল শিখে ধর্ষণের বিরুদ্ধে আত্মরক্ষা করতে পারবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


