ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ; মমতার পদত্যাগ দাবি বিজেপির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৮ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ। হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা পুনাওয়ালা বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সে কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন? কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি। নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন। এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের হিন্দুবিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায়। নৈতিক দায় নিয়ে তার (মমতা) পদত্যাগ করা উচিত।’
ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী; তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন?... তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন, আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে, এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’
উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











