ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার
ছবি : সংগৃহীত
যৌন নির্যাতনের শিকার, অ্যাসিড হামলায় আক্রান্ত ও ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে ভারতের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
১৬ বছরের এক কিশোরীর ধর্ষণের মামলার শুনানি শেষে বিচারপতি প্রতিভা এম সিং এবং অমিত শর্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আদালত বলেছেন, সব সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিককে যৌন হেনস্থার শিকার, ধর্ষিতা, অ্যাসিড আক্রান্ত অভিযোগকারীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে।
দিল্লি হাইকোর্টের আদেশে বলা হয়েছে, সব হাসপাতালকে বাইরে বোর্ড টাঙিয়ে রাখতে হবে এবং এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ইস্যুতে প্রত্যেককে ওয়াকিবহাল করতে হবে। এমনকি নির্যাতিতা যদি এইডস আক্রান্ত হন তাহলেও তাকে ফেরানো যাবে না।
আদালত আরো বলেছেন, সঙ্কটজনক পরিস্থিতি হলে কোনো পরিচয়পত্র ছাড়াই ভর্তি করতে হবে। পাশাপাশি কোনো নির্যাতিতার যদি শারীরিক-মানসিক চিকিৎসার প্রয়োজন হয়, কাউন্সিলিংয়ের দরকার পড়ে, তারও পরিষেবা দিতে হবে হাসপাতালগুলোকে।
দিল্লি হাইকোর্ট যে মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন, তাতে ১৬ বছরের নির্যাতিতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল চিকিৎসা পাওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি চান না আদালত। সেই কারণে কড়া নির্দেশ দেয়া হয়েছে হাসপাতালগুলোকে। সব মিলিয়ে মোট ১৬টি গাইডলাইন তৈরি করেছেন দিল্লি হাইকোর্ট।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











