নজরুল চিরদিনই বাঙালির জীবনে প্রাসঙ্গিক: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।
রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস। আগস্ট মাসে আমরা বাংলার সেরা তিন জন মানুষকে হারিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি৷ নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাহাদাৎ বার্ষিকীর এই দিন থেকে আজকে আমাদের এই অঙ্গীকার করতে হবে যে, জাতীয় কবি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। তাই আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করব- এই শপথ করি এবং বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




