ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৯:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

নজরুলের গানে মজলো ছায়ানটের ‘শ্রোতার আসর’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ‘শ্রোতার আসর’ বসে শুক্রবার। বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুলসংগীত গেয়ে মুগ্ধতা ছড়ান তিন শিল্পী।

নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দারের ‘শাওন আসিল ফিরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শ্রোতার আসর। এবারের আসরে আরও গান করেন শামিমা পারভীন শিমু ও সুমন মজুমদার। ঐশ্বর্য সমদ্দার শুরুতে দুটি নজরুলসংগীত পরিবেশন করেন। 

শামিমা পারভীন শিমু পরিবেশন করেন ‘নয়নে নিদ নাহি’, ‘সন্ধ্যা-গোধূলি লগনে কে’সহ সাতটি নজরুলসংগীত। সুমন মজুমদার পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ ও ‘মম মধুর ও মিনতি শোন ঘন’।

আসরে তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ড বাজান রবিন্স চৌধুরী, বাঁশি বাজান মামুনুর রশীদ এবং মন্দিরা বাজান প্রদীপ কুমার রায়।